দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে দোয়া মাহফিল। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্ম দিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিট।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
দোয়া মাহফিলে  প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
অনুষ্ঠানে ইউট্যাব সিকৃবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো: ছিদ্দিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: সামিউল আহসান তালুকদারসহ ইউট্যাবের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।