লোড হচ্ছে...
রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ও তেল পাম্পে তেল নিতে ভিড় করছেন পরিবহন চালক ও মালিকরা। এতে অনেক জায়গায় সড়কের একাংশজুড়ে দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে।
৩১ মার্চ, ২০২৬
ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
৩১ মার্চ, ২০২৬
দেশে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা আসছে—যা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সামগ্রিক অর্থনীতি, জনজীবন এবং নীতিনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণের যে নীতি সরকার অনুসরণ করছে, তা একদিকে বাস্তবসম্মত হলেও অন্যদিকে এর বহুমাত্রিক প্রভাব গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে।
৩১ মার্চ, ২০২৬
জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি এবং অবৈধভাবে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
৩০ মার্চ, ২০২৬
দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৩০ মার্চ, ২০২৬
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কয়েকদিন ধরে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তিতে পড়ছেন চালকরা, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।
৩০ মার্চ, ২০২৬
দেশের বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় রাজশাহী রেলস্টেশনের...
২৯ মার্চ, ২০২৬
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কনটেইনার বা জারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৯...
২৯ মার্চ, ২০২৬
দেশে অগ্রাধিকার ভিত্তিতে গম হারভেস্টার যন্ত্র এবং স্যালোইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেল সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এছাড়াও নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের জন্য প্রতিটি...
২৯ মার্চ, ২০২৬
নাটোরের সিংড়া উপজেলায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগেই তেল গোপনে বিক্রির অভিযোগে এক লরি ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৯ মার্চ, ২০২৬
তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ—এ যেন এখন নিত্যদিনের বাস্তবতা। মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকে অজ্ঞান হয়ে পড়ছেন, এমনকি তাপজনিত কারণে হিটস্ট্রোকের আশঙ্কায় অনেকে।
২৯ মার্চ, ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছালে বাংলাদেশের বার্ষিক ব্যয় প্রায় ৬১ হাজার কোটি টাকা বাড়তে পারে। এতে অর্থনীতিতে বাড়বে চাপ—এমন আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকেরা। শনিবার ঢাকায় চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লে দেশের আমদানি ব্যয় বছরে প্রায় ১ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। সে হিসাবে দাম ১২০ ডলারে পৌঁছালে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকা।
২৯ মার্চ, ২০২৬
ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২৮ মার্চ, ২০২৬
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে...
২৮ মার্চ, ২০২৬
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা মেহেরপুরে তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভোগান্তি কমাতে পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছেন। আজ ভোর ৪টা থেকে গাংনীর হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল চালকদের জন্য সৃষ্টি হয়েছে ২ কিলোমিটার দীর্ঘ লাইন। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। তবে, তেল পাওয়ার নিশ্চয়তা না থাকায় তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। প্রতিটি মোটরসাইকেলে ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই তেল পাবেন কিনা, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এই কারণে কর্মজীবী মানুষরা তাদের কর্মঘণ্টা নষ্ট করে বিপাকে পড়েছেন।
২৮ মার্চ, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট, অপচেষ্টা প্রতিরোধ এবং তেল বিপণনে শৃঙ্খলা রক্ষার জন্য ৯টি জেলায় ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে
২৮ মার্চ, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার সময়সীমা ১০ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
২৭ মার্চ, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল (প্রায় ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লতিফা...
২৬ মার্চ, ২০২৬
সাতক্ষীরায় জ্বালানি তেলের সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেলেও বেশিরভাগ পাম্পে সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
২৪ মার্চ, ২০২৬
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজে তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। একটি স্থানে দেখা যায়, ধ্বংসস্তূপে পূর্ণ এক জনাকীর্ণ সড়কে জরুরি উদ্ধারকর্মী ও পুলিশ জড়ো হয়েছেন। সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—একটি গাড়ি উল্টে একপাশে পড়ে আছে এবং অন্যগুলো দুমড়েমুচড়ে গেছে।
২৪ মার্চ, ২০২৬

