
বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮২ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বৃদ্ধির বিষয়টি যেমন বাজারে প্রভাব ফেলেছে, তেমনি যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ-সঙ্কট এবং সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের হামলার বিষয়টিও বাজারের ওপর প্রভাব বিস্তার করেছে। এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তেলের দামের এই বৃদ্ধি ঘটেছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








