এশিয়া,  তেলের দাম, অপরিবর্তিত,
তেল কুপ। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার এশিয়ার বাজারে তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। আগের দিন দাম বাড়ার পর মাসজুড়েও তেলের বাজারে ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। ফলে বৃহস্পতিবার সকালে বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

Advertisement

আল জাজিরা বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত খবরে বলা হয়, জিএমটি সময় রাত ১২টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৯৮.১৫ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট বা ০.১ শতাংশ কমে ৯০.৩৫ ডলারে নেমে আসে।

এর আগের দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি প্রায় ১ ডলার করে বেড়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর এক মাসে এটিই ছিল সর্বোচ্চ দরবৃদ্ধি। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।