ইরাক, সিরিয়া,আন্তর্জাতিক, বাজার, জ্বালানি তেল, দাম,
সিরিয়ার বানিয়াস তেল টার্মিনালে ইরাক থেকে আসা তেল একটি ব্যারেলে ভরা হচ্ছে। আল জাজিরা

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০-৩০) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৫ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৩ ডলার ৩২ সেন্টে পৌঁছায়।

Advertisement

যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কাটেনি। এদিকে এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রফতানি আবারো বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে সেই লক্ষণও তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে পারেনি। এ কারণে তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।