মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ। সংগৃহীত ছবি

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) ‘কেউ তেল বিক্রি করতে পারবে না’ এবং ইরানের ‘নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’।

Advertisement

পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের জনগণকে ‘অবরোধ ও হুমকিতে কখনোই ভীত হওয়া উচিত নয়। যদি আমেরিকান শত্রুর হিসাব-নিকাশের যন্ত্র এই মৌলিক সত্যটি বুঝতে না পারে, তবে তারা ইরানি জাতির পক্ষ থেকে কঠোর আঘাত পাওয়ার চক্রেই আটকে থাকবে’।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে বলেছিলেন, ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো যুদ্ধে জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

সূত্র : বিবিসি