
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হতে পারেন—এমন সম্ভাবনা নাকচ করে দেয়ার পর বুধবার জ্বালানি তেলের দাম বেড়েছে। এর আগে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ আবারো বাড়তে শুরু করায় আগের দফায় তেলের দাম কমেছিল।
আল জাজিরা বুধবার (৩০ সেপ্টেম্বর) জানায়,গ্রিনিচ মান সময় ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিট) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
চলতি মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। জুলাইয়ের পর এটি হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক দরবৃদ্ধি। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়তে পারে। এর আগে, মে মাসের পর প্রথমবার, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








