লোড হচ্ছে...
২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। একইসাথে নিখোঁজ হন তার গাড়িচালক আনসার আলী। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা আবারো আলোচনায় এসেছে।
৩ দিন আগে

রফতানিমুখী প্রাণিসম্পদ গড়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজনে আট ক্যাটাগরিতে ২৩ জন বিজয়ীকে স্বর্ণ ও রৌপ্য পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ দিন আগে

‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।’
৩ দিন আগে

লন্ডনের রাজপথ থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও নিজেই গাড়ি চালানোর অভ্যাস ধরে রেখেছেন তারেক রহমান। জানুন তার প্রটোকল পরিবর্তন ও নিজ হাতে গাড়ি চালানোর আলোচিত ঘটনাগুলো।
৩ দিন আগে

উপ-প্রেস সচিব জানান, বিকেলে স্বর্ণদ্বীপ থেকে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাফতরিক কাজে অংশ নেন।
৩ দিন আগে

এসআরবি-৪ জানায়, এ গ্রুপের সদস্যরা রাজধানীজুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা অস্ত্র ব্যবহার করতো। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মহড়ার ভিডিও ছড়িয়ে দিত।
৩ দিন আগে

‘প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি ভেহিকল মডেলের বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন।’
৩ দিন আগে

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হাফিজুর রহমান সজিব। রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলীয় লোকজন নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৩ দিন আগে

সংঘাত চলাকালে মধ্যস্থতাকারী ও আলোচকদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে কাতারের উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। তেল আবিবের আশঙ্কা, প্রস্তাবটি পাস হলে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেয়া হামাস নেতাদের হত্যার ক্ষেত্রে ইসরাইলের সক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে।
৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডা/কা/তি, ড্যাশক্যামে ধরা পড়ল ভ/য়ং/ক/র মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়। তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।
৩ দিন আগে

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী
৩ দিন আগে

প্রধানমন্ত্রী সফরকালে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
৩ দিন আগে

রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দলগুলো। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের বিষয়েও একমত তারা। তবে গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রশ্নে ছাড় দিতে রাজি নয় ১১ দল।
৪ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতার দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানের আদেশ দিয়েছেন আদালত। এর আগে, এ মামলায় দলের ৩৪ নেতাকর্মী হাইকোর্টে থেকে জামিন নেন। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে তারা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত ৩৪ জনের মধ্যে ছয়জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
৪ দিন আগে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া এবং দেশীয় প্রযুক্তির সামরিক সরঞ্জাম প্রদর্শনী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি হেলিকপ্টারে স্বর্ণদ্বীপ যাবেন।
৪ দিন আগে

মিরসরাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিরসরাই পৌর কমিটির নেতা মো: জহির উদ্দিন ওরফে জহির কমিশনারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৪ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী...
৪ দিন আগে

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তরুণদের জাগরণ নতুন বাস্তবতা তৈরি করেছে। বাংলাদেশের ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন-পীড়নের মুখে সরকার পতনের গণ-অভ্যুত্থানে রূপ নেয়। অন্যদিকে, ভারতের ২০২৬ সালের ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলন নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গড়ে উঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করে। উভয় আন্দোলনই সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর এবং ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার।
৪ দিন আগে

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও নাশকতা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় জয়নাল মুন্সী নামে এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ।
৪ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সায়েব আলীকে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভের সময় বিএনপি নেতাকর্মীদের সাথে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।
৪ দিন আগে


