লোড হচ্ছে...
ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ আজ আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই তিনি শহীদ ফারহান ফাইয়াজের বাসায় গিয়ে তার...
২২ জানুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল ১৪৩২ সালের সরস্বতী পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পূজা ও মোট ৭৬টি মণ্ডপে আয়োজন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।
২২ জানুয়ারি, ২০২৬
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
২২ জানুয়ারি, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মেডিসিন ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, রোগীর মৃত্যুর পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন।
২২ জানুয়ারি, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এই কারণে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন...
২২ জানুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকায় শীতের প্রকোপ আগের তুলনায় কিছুটা কমলেও ভোরের দিকে এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২০ জানুয়ারি, ২০২৬
সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আজ থেকে চারদিনের কর্মসূচিতে শিক্ষার্থীরা মাঠে নামছেন । সোমবার (১৯ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন তারা। রোববার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মঞ্চ থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দেশবাসীর কাছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরা হবে।
১৯ জানুয়ারি, ২০২৬
চলছে ২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব। বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা এ উৎসবে দেখানো হবে। আজ শেষ হবে এ উৎসব। এবারের আয়োজনে বাংলাদেশের মোট ১৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। আন্তর্জাতিক পরিসরে দেশীয় চলচ্চিত্রকে তুলে ধরতে আলাদা ‘বাংলাদেশ প্যানারোমা’ সেকশন হিসেবে থাকছে । এই বিভাগে দেখানো হচ্ছে মোট ৯টি বাংলাদেশি সিনেমা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা নিয়ে সাজানো হয়েছে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগ। ৪৯টি চলচ্চিত্র এই শাখায় দেখানো হচ্ছে । প্রতিদিনই থাকছে দেশ-বিদেশের নানা ধরনের সিনেমার প্রদর্শনী। আজ (১৮ জানুয়ারি) হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।
১৮ জানুয়ারি, ২০২৬
বায়ুদূষণের ভয়াবহতায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই সঙ্গে পাকিস্তানের লাহোর ও বাংলাদেশের ঢাকা শহরের বায়ুমানও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
১৮ জানুয়ারি, ২০২৬
বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে টানা তিনদিন বায়ুদূষণে শীর্ষে থাকা ঢাকার অবস্থান নিছক একটি পরিসংখ্যান নয়; এটি রাজধানীর বাসযোগ্যতা, জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার গভীর সংকটের প্রতিচ্ছবি। আরও উদ্বেগের বিষয় হলো, সাপ্তাহিক ছুটির দিনেও—যখন যানবাহন চলাচল ও শিল্পকারখানার কার্যক্রম তুলনামূলক কম থাকে—তখনও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ থেকে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়ে গেছে।
১৭ জানুয়ারি, ২০২৬
সিলেটের ওসমানীনগর এ ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। আহত হন অন্তত ১২ জন। বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগ উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
১৭ জানুয়ারি, ২০২৬
ছুটির দিনেও ঢাকার বায়ুদূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। যানবাহন চলাচল কম, অধিকাংশ কলকারখানা বন্ধ থাকার পরও আজ শুক্রবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হয়েছে রাজধানী ঢাকা।
১৬ জানুয়ারি, ২০২৬
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে। দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেন আয়োজকেরা।
১৫ জানুয়ারি, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে পরে দুপুর ১২ টা ৪০ মিনিটে তাঁরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাঁরা 'উই ওয়ান্ট জাস্টিস', 'রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ', 'আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ' বলে শ্লোগান দিতে থাকে।
১৫ জানুয়ারি, ২০২৬
আজও ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। বুধবার আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শিক্ষার্থী নাঈম হাওলাদার এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
১৫ জানুয়ারি, ২০২৬
চলতি শুকনা মৌসুমে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীর তালিকায় বেশির ভাগ সময়ই ভারতের রাজধানী দিল্লি কিংবা পাকিস্তানের লাহোর ও করাচির নাম দেখা যাচ্ছে। দিল্লিতে দূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল যে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর উদ্যোগ নেওয়া হয়। তবে আজ বৃহস্পতিবার দিল্লি ও করাচিকে অনেক ব্যবধানে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ঢাকা।
১৫ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে নববর্ষ উপলক্ষে উপহার প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা...
১৪ জানুয়ারি, ২০২৬
সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। অবরোধে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়।
১৪ জানুয়ারি, ২০২৬
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে মনে হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসিইউতে নেওয়া হয়
১৪ জানুয়ারি, ২০২৬
বিশ্বজুড়ে বড় শহরগুলোতে বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের তালিকায় থাকা ঢাকা কিছুদিন আগে সামান্য স্বস্তি পেলেও আবারও দূষণের মাত্রা বেড়েছে। বর্তমানে রাজধানীর বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
১৩ জানুয়ারি, ২০২৬

