
রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









