
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সসহ সব কটি সূচক কমেছে। একইসাথে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক লাখ ৮৯ হাজার ৭২৫টি হাওলা বা ট্রেডের মাধ্যমে মোট ২৩ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮৫৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনেদের মোট মূল্য ৭০৭ কোটি পাঁচ লাখ ৭৯ হাজার টাকা।
দিনশেষে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে পাঁচ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দুই হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। অর্থাৎ দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৭৬৬ টাকা। এর মধ্যে ইক্যুইটি খাতে বাজার মূলধন তিন লাখ ৩৯ হাজার ৭৭৬ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা, মিউচুয়াল ফান্ড খাতে দুই হাজার ৮৮১ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৩০১ টাকা এবং ডেট সিকিউরিটিজ খাতে তিন লাখ ২৭ হাজার ৬১১ কোটি চার লাখ চার হাজার ৮৮০ টাকা। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









