লোড হচ্ছে...
আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।
২২ দিন আগে

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
২২ দিন আগে

বৃহস্পতিবার রাতে ওই গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে হয়। আজ শুক্রবার বৌভাতের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারান ফয়সাল।
২২ দিন আগে

দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
২২ দিন আগে

২০২৫ সালে শুরু হওয়া এ উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিক্যাল ছাত্রীরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন এবং অন্য চিকিৎসকদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
২২ দিন আগে

এই জয়ে ইউরোপা লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতল বোর্নমাউথ। ইউরোপীয় প্রতিযোগিতায় এমন দুর্দান্ত শুরুতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ইংলিশ ক্লাবটি। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ সারিতেই রয়েছে তারা।
২৩ দিন আগে

চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লিটন। তাসকিনের ফেরায় পেস আক্রমণেও বাড়ছে বিকল্প।
২৩ দিন আগে

নির্যাতনে ব্যবহারের প্রমাণ থাকার পরও ইসরাইলকে টেজার সরবরাহ করছে মার্কিন কোম্পানি অ্যাক্সন। গার্ডিয়ান ও আরব সাংবাদিকদের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
২৩ দিন আগে

ব্রিটিশ রাজার মুখ থেকে আরবি ভাষায় এভাবে হাদীস পাঠ বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হয়েছে। বিশেষত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অনেককে আকর্ষণ করেছে।
২৩ দিন আগে

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
২৪ দিন আগে

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘মানহানি’, ‘অপমান’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘ভুল তথ্যের’ মতো বিষয়গুলোর অস্পষ্ট সংজ্ঞা, অনলাইন কনটেন্ট অপসারণের ক্ষমতা এবং সংশ্লিষ্ট অপরাধে কঠোর কারাদণ্ডের প্রস্তাব মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রফিট ল (আইসিএনএল) বলছে, খসড়ার কয়েকটি বিধান বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক হতে পারে।
২৪ দিন আগে

দশমী উপলক্ষে ডেকোরেটরের মালামাল খুলে নেয়া হয়। পরে বিদ্যুতের লাইনের জয়েন্ট থেকে জেনারেটরের তারের লাইন খোলার সময় শাকিল বিদ্যুতায়িত হয়।
২৪ দিন আগে

‘আমার বাপ-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে প্রায় দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে। আমরা চাই, এখানে অন্তত দু’টি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেয়া হোক।’
২৪ দিন আগে

টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ঘোষণা হয়েছে একাদশ।
২৪ দিন আগে

সম্প্রতি গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগসংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে এলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই নেতাকে তদন্তের দায়িত্ব দেয়ার পাশাপাশি আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
২৫ দিন আগে

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন সুইচগেট এলাকার পানি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
২৫ দিন আগে

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পানাম নগরের পথে পথে যেন জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের বাণিজ্যের অতীত! সোনারগাঁয়ের ঐতিহাসিক বণিকবাড়িগুলো ঘুরে দেখছি, যেখানে রাজকীয় স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজের ছোঁয়ায় ফুটে ওঠে এ দেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর ইতিহাস।’
২৫ দিন আগে

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ‘প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন। এ সময় তিনি কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।’
২৬ দিন আগে

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সোহান শেখ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৬ দিন আগে

মাইদুল ইসলাম সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তার ব্যবহৃত নিজস্ব অটোরিকশায় চার্জ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন।
২৬ দিন আগে


