লোড হচ্ছে...
সিরাজগঞ্জে ২৮৫ বোতল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন রাখার দায়ে মো: রানা (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে, আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
১ দিন আগে

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালায়। মাদক ব্যবসায়ী বকুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে।
৩ দিন আগে

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
৪ দিন আগে

আমি কি চিকিৎসা নেব, নাকি কাগজপত্র সংশোধনের জন্য দফতরে দফতরে ঘুরব? জীবন বাঁচানোর লড়াইয়ের চেয়ে কি এখন কাগজপত্রের লড়াই বড় হয়ে দাঁড়িয়েছে? এমন প্রশ্ন রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার নাটোর প্রতিনিধি ইসাহাক আলী।
৬ দিন আগে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণে আহত বাংলাদেশী যুবক মনিরুল ইসলাম আটক। তার বর্তমান অবস্থা নিয়ে পরিবার ও সীমান্তে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
৭ দিন আগে

এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি হচ্ছে আবাসনের অধিকার নিশ্চিত করা। ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি ও ফ্ল্যাটের দাম এবং বাড়িভাড়া সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক দ্রুত বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য উপযুক্ত আবাসন পাওয়া কঠিন হয়ে পড়েছে।
৮ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের মতো ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন করে অর্থ পাচার করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৮ দিন আগে

বিদ্যালয়ের নার্সারি শ্রেণির ছয় বছর বয়সী শিক্ষার্থী সেদিন নিয়মিত ক্লাস করতে স্কুলে যায়। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকরা শ্রেণিকক্ষে চলে গেলে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
৯ দিন আগে

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
৯ দিন আগে

২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় ইমন বাইরে থাকার সুযোগে সিনথী পরিকল্পিতভাবে সাইফকে ওড়না দিয়ে হাত-পা ও নাক-মুখ বেঁধে শ্বাসরোধ করে এবং পরে পানি ভরা বালতিতে মাথা ডুবিয়ে হত্যা করেন।
১০ দিন আগে

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা অসহায় ও নিঃস্ব প্রবীণ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ। বিভিন্ন গণমাধ্যমে ওই দম্পতির অর্থ সঙ্কটের সচিত্র সংবাদ প্রচার হওয়ার পর প্রশাসন এ উদ্যোগ নেয়।
১১ দিন আগে

গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
১১ দিন আগে

১৭ পরীক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৫ জন, তবুও পাশ মাত্র একজন। কারণ হিসেবে শিক্ষক সঙ্কটের কথা জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
১৩ দিন আগে

হাসান আলী বলেন, ‘শূন্য হাতে কঠোর পরিশ্রম করে যখন সাফল্য পেতে শুরু করেছি, তখন নিজের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় অংশ রেখে বাকিটা দান করতে শুরু করি। এরপর দেখেছি, যা দান করি, তার কয়েক গুণ কোনো না কোনোভাবে লাভজনক হিসেবে আমার কাছে ফিরে আসে। দানেই ধন, মান-সম্মান ও সুখ-শান্তি বাড়ে—এ কথা কোরআন-হাদিসের আলোকে পরীক্ষিত।’
১৫ দিন আগে

আওয়ামী লীগ সরকার থাকতে একজনেরও জামিন হয়নি। কিন্তু ২০২৫ সালে এসে মামলার আর্গুমেন্ট শেষ হওয়ার পরও কিভাবে প্রথম তিনজন আসামিই জামিন পায়? জামিন পেয়ে কিভাব তারা পালিয়ে যায়?
১৬ দিন আগে

২০০৭ সালের ৭ মে রাতে শ্রীপুর থানার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের নিজ বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান ভুক্তভোগী গৃহবধূ। এই সুযোগে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী আতিকুল ঘরের খাটের নিচে লুকিয়ে থাকেন।
১৭ দিন আগে

২০০৯ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে মোবাইলফোনে ইসমাইলের কল পেয়ে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ঝন্টু। পরদিন গ্রামের একটি ধানক্ষেতে তার লাশ পাওয়ার খবর আসে।
১৭ দিন আগে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
১৭ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
১৭ দিন আগে

গাজীপুরে কওমি মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো: ফারুক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো: হাবিবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
১৮ দিন আগে


