লোড হচ্ছে...
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে—তাই ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যায় বা জনদুর্ভোগ সৃষ্টি হয়।
২৮ মার্চ, ২০২৬
উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সরকারি সফর।
২৮ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটায় তার নেপথ্যে নাশকতা ছিল কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংসদ কমিটি। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৮ মার্চ, ২০২৬
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন। এ সময় তিনি সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে ভেতরে ঢোকেন।
২৭ মার্চ, ২০২৬
স্বাধীনতার ঘোষণা প্রদান ও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মূলনায়কে পরিণত হয়েছেন। তাই নতুন প্রজন্মের উচিত শহীদ জিয়ার...
২৬ মার্চ, ২০২৬
আজ, ২৬ মার্চ, বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ ডুডল প্রকাশ করেছে। এই বিশেষ ডুডলে বাংলাদেশি সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম ও দেশের ঐতিহাসিক মুহূর্তগুলোকে উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ, ২০২৬
দাসত্ব ও নিপীড়ন নির্মূলে জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান।
২৬ মার্চ, ২০২৬
রাজারবাগ পুলিশ লাইনস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনার প্রথম ভিত্তি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২৬ মার্চ, ২০২৬
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বর্বরোচিত গণহত্যার প্রকৃত চিত্র উদ্ঘাটন, শহীদদের সঠিক সংখ্যা নিরূপণ এবং তাদের জাতীয়তা ও ধর্মভিত্তিক পরিচয় নির্ধারণের লক্ষ্যে একটি স্বাধীন ও বিজ্ঞানভিত্তিক তদন্ত...
২৫ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম।
২৫ মার্চ, ২০২৬
আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্ট। তবে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অশান্তি ও হামলার প্রভাবে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টের ভেন্যু ও সময় পরিবর্তন করেছে।
২৫ মার্চ, ২০২৬
ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।
২৫ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে দুই কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঁইয়া রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
২৫ মার্চ, ২০২৬
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাত পোহালেই ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত বিভাগ ইতিমধ্যেই সৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন, রঙ-তুলির আঁচড়ে সাজানো এবং ফুল দিয়ে সজ্জিত করেছে। সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, লেক সংস্কার, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২৫ মার্চ, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) বহাল রাখার কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্দোলনের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
২৪ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে সরকারি অফিস কার্যক্রম শুরু হয়েছে। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
২৪ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ করেন তিনি।
২৪ মার্চ, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ওয়ান-ইলেভেনের প্রধান কুশীলব মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটি ভালো সূচনা। তিনি আশা প্রকাশ করেছেন, এবার ওয়ান-ইলেভেনের আদ্যোপান্ত নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হোক। মঙ্গলবার (২৪ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন ফারুকী।
২৪ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষ হয়ে আজ মঙ্গলবার সরকারি অফিস, ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
২৪ মার্চ, ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২৪ মার্চ, ২০২৬

