লোড হচ্ছে...
নানা রাজনৈতিক সঙ্কট ও অনিশ্চয়তার মধ্যে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। দিবসটির মূল শিক্ষা হচ্ছে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া।
১ দিন আগে

সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে শোভা পাচ্ছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১ দিন আগে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১ দিন আগে

একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন।
১ দিন আগে

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১ দিন আগে

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। ৭ নভেম্বর সিপাহি জনতার স্রোত অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিল।
১ দিন আগে

বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ইতিহাস নয়; এটি আমাদের দেশের, আমাদের জাতির এবং আমাদের পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশীর প্রথম পরিচয় বাংলাদেশ। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
১ দিন আগে

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা কেবল রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং টেকসই অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার ও মানুষের জীবনমান উন্নয়নেরও গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য।
১ দিন আগে

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সদর দফতর, রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে এ কর্মসূচি পালন করা হয়। একই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।
১ দিন আগে

বক্তারা জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। পাশাপাশি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
১ দিন আগে

সমাবেশস্থলে প্রবেশ করেই সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।
১ দিন আগে

দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ঐতিহাসিক ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী—জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিল।’
১ দিন আগে

বান্দরবান চিম্বুক থানচি সড়কের ১২ মাইল এলাকা থেকে শুরু করে ২৭ কিলোমিটার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ঝোপ ঝাড় জঙ্গল ও ময়লা আবর্জনাসহ পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
১ দিন আগে

রিজভী বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল করে তারা এ সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পালটাপালটি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে।’
১ দিন আগে

অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।
১ দিন আগে

শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১ দিন আগে

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটির আওতায় থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকও আজ বন্ধ থাকবে।
১ দিন আগে

‘ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন, দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়। সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের অকুণ্ঠ সমর্থনে তার ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সঙ্কট উত্তরণের গুরুদায়িত্ব অর্পিত হয়। জাতির এই ক্রান্তিকালে তার ভূমিকা ছিল ত্রাতার।’
২ দিন আগে

‘এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সবগুলো পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফলাফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।’
২ দিন আগে

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেখানে বরিশাল অঞ্চলের ১১টি জেলার চারটি পাবলিক ও পাঁচটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বরিশাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিতে মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করে।
২ দিন আগে


