লোড হচ্ছে...
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আজ আটক করেছে দিল্লি পুলিশ। তিনি রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের বর্তমানে আলোচিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভানেত্রী নেহা বোরাকে আজ আটক করা হয়েছে। বর্তমানে তিনি একটি পুলিশ বাসের ভেতর রয়েছেন এবং বাসটি বিক্ষোভকারীদের দ্বারা ঘেরাও হয়ে আছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর জেরে রাজধানী দিল্লিতে রাতারাতি কমপক্ষে এক হাজার জনকে আটক করা হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের আম আদমি পার্টি (আপ) শনিবার (১০ অক্টোবর) বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটিতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ তুলেছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লি বিমানবন্দরে নামার পরপরই আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। নির্দেশ মেনে চলতে অস্বীকার করায় গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে।
১০ অক্টোবর, ২০২৬

আজ শনিবার (১০ অক্টোবর) ‘দ্বিতীয় যন্তর মন্তরের’ ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই বিক্ষোভে বামপন্থি ছাত্র-যুব সংগঠনগুলোসহ অন্যান্য বিজেপি-বিরোধী সংগঠনেরও যোগ দেয়ার কথা।
১০ অক্টোবর, ২০২৬

৯ অক্টোবর রাত ১০টা থেকে শুরু করে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লির যন্তর মন্তরে আগামী শনিবার (১০ অক্টোবর) প্রতিবাদ সভার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল দিল্লিগামী বিভিন্ন রুটের কমপক্ষে ৫৭টি মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

আগামী শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ সভার অনুমতি পায়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্দিষ্ট সময়সীমা মেনে আবেদন না করার কারণ দেখিয়ে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
৯ অক্টোবর, ২০২৬

মহাকাশ অবজারভেটরি হিসেবে ১৭২৪ সালে যে যন্তর মন্তর গড়া হয়েছিল, দিল্লির সেই প্রাচীন মানমন্দিরের ওপরেই ২০২৬ সালে সারাবিশ্বের নজর পড়েছে। নেপথ্যে জেন-জি আন্দোলন।
৯ অক্টোবর, ২০২৬

জল্পনা সত্যি করে ভারতের দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন মমতা ব্যানার্জি। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বা আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা। সেই দলে থাকবেন সাবেক মুখ্যমন্ত্রী মমতাও। তবে তিনি ককরোচ জনচা পার্টির আন্দোলনে আদৌ যোগ দেবেন কি-না, সেই বিষয়ে এখনো তার দল বা জোটের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
৮ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে দেশটির জেন-জি ও বিরোধী দলগুলো আওয়াজ তুলেছে ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’। দেশটির সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এ রকম আন্দোলনের নজির নেই।
৮ অক্টোবর, ২০২৬

সেদিন অভিজিৎ দীপকে ঘোষণা করেন, বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে আয়োজিত বিক্ষোভে রাঠি এবং রাজ অংশগ্রহণ করবেন।
৮ অক্টোবর, ২০২৬

ভারতে মেডিক্যাল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস মামলায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত অভিজিৎ দীপকে ও সোনম ওয়াংচুকের পাশাপাশি আরো একটি মুখ সারাদেশের নজর কেড়েছিল। তিনি ছিলেন নেহা বোরা, যিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই প্রতিবাদের সমর্থনে তার কয়েকজন সঙ্গীর সাথে অনশন করছিলেন।
৭ অক্টোবর, ২০২৬

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী নতুন ভোটার অন্তর্ভুক্তি, নাম বাদ দেয়া এবং তথাকথিত ‘অননুমোদিত ও বেআইনি’ পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
৫ অক্টোবর, ২০২৬

একই দাবিতে দিল্লির বিখ্যাত প্রতিবাদ কেন্দ্র ‘যন্তর মন্তরে’ ছাত্র ও নাগরিক সমাজ সংগঠনগুলোর পূর্বঘোষিত এক সমাবেশ রুখে দিয়েছে পুলিশ। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি সেখান থেকে বেশ কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতা ও অসংখ্য বিক্ষোভকারীকে আটক করা হয়।
২ অক্টোবর, ২০২৬

চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে সাহিত্যচর্চাকে আরো বিস্তৃত করতে হবে। গল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মের মাধ্যমে এই ইতিহাস মানুষের হৃদয় ও জনপদে ছড়িয়ে দিতে হবে। বাংলা সাহিত্য অঙ্গনের এমন নান্দনিক উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য সাহিত্য সংগঠনের জন্য একটি অনুকরণীয় মাইলফলক হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


