মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি। সংগৃহীত ছবি

জল্পনা সত্যি করে ভারতের দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন মমতা ব্যানার্জি। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বা আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা। সেই দলে থাকবেন সাবেক মুখ্যমন্ত্রী মমতাও। তবে তিনি ককরোচ জনচা পার্টির আন্দোলনে আদৌ যোগ দেবেন কি-না, সেই বিষয়ে এখনো তার দল বা জোটের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

Advertisement

আজ দিল্লির উদ্দেশে রওনা দেয়ার আগে মমতা বলেন, ‘আমাকে যেতে বলা হয়েছে, তাই আমি যাচ্ছি। ৮ বা ৯ তারিখে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য ইন্ডিয়া জোটের নেতাদের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সেই তালিকায় আমার নামও রয়েছে।’ 

মমতা জানান, তিনি যাবেন না ভেবেছিলেন। অভিষেককে পাঠাবেন বলে মনস্থির করেছিলেন। তবে নেতা-নেত্রীদের আবেদনে তিনিই যাচ্ছেন। 

তিনি বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম, আমি যাব না, অভিষেককে পাঠাব। কিন্তু তারা আমাকে যেতে অনুরোধ করেছেন এবং আমার নামও পাঠানো হয়েছে। যেহেতু আন্দোলন চলছে, তাই এই পরিস্থিতিতে আমি যদি তাদের পাশে না থাকি, সেটা ঠিক দেখাবে না। বিশেষ করে বাংলার মানুষও চাইছেন আমি যাই।’

মমতার দাবি, বাংলার মানুষ চাইছেন সেকারণে তিনি যাচ্ছেন। 

তিনি বলেন, ‘এখন পুজোর সময়, সবাই ব্যস্ত। তা সত্ত্বেও আমাকে যেতে হবে। রাষ্ট্রপতি যদি সময় দেন, তাহলে ভালো। আর আমি যদি সেখানে না থাকি, সেটাও ভালো দেখাবে না। সেই কারণেই আমি যাচ্ছি। এরপর আর কী কী কর্মসূচি হবে, তা অবশ্য আমি জানি না।’ 

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। ককরোচ জনতা পার্টির সাথে সেখানে আন্দোলন করছেন ইন্ডিয়া ব্লকের নেতারাও। মমতা ককরোচদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে তার দিল্লি যাওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বরাবরই বিজেপি বিরোধী মুখ হিসেবে তিনি পরিচিত। জ্ঞানেশ কুমার ইস্যু সরকারবিরোধী দলগুলোকে একজোট করেছে। একটা মঞ্চ তৈরি করে দিয়েছে। এখন দেখার মমতা ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেন কি-না। 

সূত্র : আজতাক