লোড হচ্ছে...
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন ভূমিমন্ত্রী। গতকাল বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।
২২ অক্টোবর, ২০২৬

হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের নিন্দা জানাতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসঙ্ঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি।
২২ অক্টোবর, ২০২৬

ক্রীড়া এখন শুধু বিনোদন কিংবা শারীরিক সুস্থতার মাধ্যম নয়, বরং একটি পেশা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই ক্রীড়া শিক্ষাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম হলো ক্রীড়া।
২১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালাম বলেছেন, ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মহৎ মানবিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।’
২১ অক্টোবর, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টার ব্যবধানে ৯ জন পুরুষ ও ২ জন নারীকে শেয়াল কামড়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
২১ অক্টোবর, ২০২৬

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের আনন্দধাম এলাকায় অবস্থিত ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রথম অভিযানটি চালানো হয়। সম্প্রতি সেখানে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে।
২১ অক্টোবর, ২০২৬

মতবিনিময়কালে কক্সবাজারের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়। এ সময় ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং পর্যটননির্ভর এলাকার টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
২১ অক্টোবর, ২০২৬

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘মানহানি’, ‘অপমান’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘ভুল তথ্যের’ মতো বিষয়গুলোর অস্পষ্ট সংজ্ঞা, অনলাইন কনটেন্ট অপসারণের ক্ষমতা এবং সংশ্লিষ্ট অপরাধে কঠোর কারাদণ্ডের প্রস্তাব মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রফিট ল (আইসিএনএল) বলছে, খসড়ার কয়েকটি বিধান বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক হতে পারে।
২২ অক্টোবর, ২০২৬

তদন্তে অপরাধের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই নীতি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং অন্য যেকোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। পদত্যাগ বা পদচ্যুতি প্রশাসনিক ও রাজনৈতিক জবাবদিহির অংশ হতে পারে, কিন্তু তা অপরাধের দায় থেকে অব্যাহতি দেয়ার ব্যবস্থা নয়।
২২ অক্টোবর, ২০২৬

মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে তাদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
২১ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। এর পাশাপাশি দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের এক নীরব বিপ্লব ঘটেছে, যা চীনের পোশাক বাজারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
২১ অক্টোবর, ২০২৬

মানববন্ধনে প্রেসক্লাবের নেতারা বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র জাতির দর্পণ। কাজেই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা বাঙালি জাতি কখনো বরদাশত করবে না। সাংবাদিক লুৎফজ্জামান আলিফকে যারা গুলি করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
২১ অক্টোবর, ২০২৬

১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভারের বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ওভারব্রিজের নিচ দিয়ে ফেরার পথে এক নারী তার কাছে লিফট চান।
২১ অক্টোবর, ২০২৬

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
২১ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
২১ অক্টোবর, ২০২৬

সিলেটে পুলিশের ইউনিফর্ম পরে নিরাপত্তার দায়িত্বে থাকাবস্থায় পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে গান পরিবেশনের ঘটনায় উজায়ের ফারুক নামে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
২১ অক্টোবর, ২০২৬

বাংলাফ্যাক্ট জানায়, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে দেয়া বক্তব্যের খণ্ডিত অংশ ভিন্ন একটি ভিডিওতে সংযুক্ত করে আলোচিত ভিডিওটি ছড়ানো হচ্ছে।
২১ অক্টোবর, ২০২৬

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
২১ অক্টোবর, ২০২৬

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩৮ রান।
২১ অক্টোবর, ২০২৬

‘শনিবারের মধ্যে বিষয়টির সুরাহা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাবে।’
২১ অক্টোবর, ২০২৬


