
হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের নিন্দা জানাতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসঙ্ঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করতে এবং নৌ-অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দেয়ার জন্যও জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








