বাংলাফ্যাক্ট
বাংলাফ্যাক্ট। সংগৃহীত

ভিডিও সম্পাদনা করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

Advertisement

বাংলাফ্যাক্ট জানায়, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে দেয়া বক্তব্যের খণ্ডিত অংশ ভিন্ন একটি ভিডিওতে সংযুক্ত করে আলোচিত ভিডিওটি ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিও সম্পাদনা করে পানিসম্পদমন্ত্রীর নামে অপপ্রচার করা হচ্ছে। মন্ত্রী মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে দেয়া বক্তব্যকে নিয়ে সম্পাদনা করে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত করা হয়েছে। 

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ হলো  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। বাসস