লোড হচ্ছে...
আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। গত এসএসসি পরীক্ষায় প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছিল। সেগুলো যাচাই করে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছিল এবং তিন হাজার ৭৯ জন বেশি জিপিএ-৫ পেয়েছিল।
২৩ দিন আগে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পরিণতির জন্য ইরানকে দায়ী করা মার্কিন অপরাধকে লঘু করে দেখানো এবং তা আড়াল করার শামিল।
২৩ দিন আগে

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২।
২৩ দিন আগে

দিনাজপুর বোর্ডের অধীনে ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১,১১,৭৮৭ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৩,৩০৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫৮,৪৭৯ জন।
২৩ দিন আগে

বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের আটটি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে। বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন। পাসের হার ৯০.৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।
২৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) তাদের হতাহতের তালিকায় আরো দুই সেনার নাম যুক্ত করেছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
২৩ দিন আগে

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
২৩ দিন আগে

বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।
২৩ দিন আগে

মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেছেন, ‘আমাদের মধ্যে কয়েকজন এই যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে অবগত হয়েছি। এর বিস্তারিত প্রকাশ করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, এই পরিকল্পনা সম্পূর্ণ পাগলামি। এর মাধ্যমে কোনো লক্ষ্য অর্জিত হবে না, বরং উত্তেজনা বৃদ্ধির নতুন একটি চক্র শুরু হবে।’
২৩ দিন আগে

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাসের হার ছিলো ৮৫ দশমিক ৩৯ ভাগ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ ভাগ, ২০২২ সালে ৮১ দশমিক ৪০ ভাগ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ ভাগ, আর ২০২০ সালে শতভাগ, ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭, ২০১৭ সালে ৭২ ভাগ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ ভাগ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ এবং ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬।
২৩ দিন আগে

গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ ২৯ হাজার ১৩ জন কম পেয়েছে।
২৩ দিন আগে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ট্রাম্প যদি সত্যিই পরিবর্তন আনতে এবং আরো ভালো একটি চুক্তি করতে চাইতেন, তাহলে তিনি আলোচনার টেবিলে কোনো প্রস্তাব রাখেননি কেন? ইরানের প্রতিক্রিয়া জানার কিংবা নতুন করে আলোচনা শুরু করার জন্য তিনি কেন বাস্তব কোনো প্রস্তাব দেননি?
২৩ দিন আগে

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ, সিলেটে ৫০.৯০ শতাংশ, কুমিল্লায় ৪৮.০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫.০৬ শতাংশ, যশোরে ৪৪.৯২ শতাংশ এবং বরিশালে ৪৪.৮৪ শতাংশ।
২৩ দিন আগে

চলতি বছর ছয় লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে তিন লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অন্যদিকে ছয় লাখ সাত হাজার ৬৪৯ জন ছাত্রের মধ্যে দুই লাখ দুই লাখ ৯০ হাজার ১৫৭ জন পাস করেছে।
২৩ দিন আগে

বিরোধীদলীয় নেতা বলেন, ‘জনগণের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
২৩ দিন আগে

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৩০ অক্টোবর) বাইন্যান্সে জানিয়েছে, ‘জটিল ধরনের এ হামলায়’ প্রায় ৬৩০ কোটি ডলারের তহবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৩ দিন আগে

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯৫ হাজার ৯৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯২ হাজার ১৬২ জন। পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন। সার্বিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।
২৩ দিন আগে

চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৫৪ হাজার ৫৪৭ জন।
২৩ দিন আগে

শনিবার বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
২৩ দিন আগে

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার ।
২৩ দিন আগে


