
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৬১.৮০ শতাংশ পাস করেছেন।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এ তথ্য জানানো হয়।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ, সিলেটে ৫০.৯০ শতাংশ, কুমিল্লায় ৪৮.০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫.০৬ শতাংশ, যশোরে ৪৪.৯২ শতাংশ এবং বরিশালে ৪৪.৮৪ শতাংশ।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








