
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পরিণতির জন্য ইরানকে দায়ী করা মার্কিন অপরাধকে লঘু করে দেখানো এবং তা আড়াল করার শামিল।
শনিবার (৩১ অক্টোবর) পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসমাইল বাঘাই ‘ইরানের মানবাধিকারবিষয়ক প্রতিবেদক’ নামক তথাকথিত সংস্থার উত্থাপিত অভিযোগের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানের মানবাধিকারবিষয়ক প্রতিবেদক’ নামক তথাকথিত সংস্থাটির সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। ব্রিটেন অসৎ উদ্দেশ্যে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের ওপর সেটাকে চাপিয়ে দিয়েছে। এখন এই সংস্থাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নানা অপরাধের জন্য ইরানকে দায়ী করার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, এটা মূলত আগ্রাসন, অপরাধ এবং একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপকে সচেতনভাবে বৈধতা দেয়া ও আড়াল করার শামিল। এ ধরনের দৃষ্টিভঙ্গি গভীরভাবে বিভ্রান্তিকর এবং অত্যন্ত প্রতারণামূলক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








