লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যে এখন একই সাথে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করবে। এর ফলে ইরানের ওপর সামরিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। এটি মূলত সামরিক শক্তি দেখানোর একটি কৌশল।
৪ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক অচলাবস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে 'লং মার্চ'-এর প্রথম পর্যায় শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই
৪ অক্টোবর, ২০২৬

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানটি রাজধানীর কৃষি মার্কেট, আদাবর, শ্যামলী রিং রোড ও গুলশান-২ এলাকায় একযোগে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ১৫৬ বছরের ঐতিহ্যবাহী এম এস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন।
৪ অক্টোবর, ২০২৬

দিবসটি পালনের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের স্মরণ করা এবং তাদের সম্মান জানানো। এ বছরে শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’।
৪ অক্টোবর, ২০২৬

রক্তদান নিয়ে মানুষের মধ্যে থাকা দ্বিধা ও ভয় দূর করে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসংক্রান্ত কিছু বিষয় জানার সুযোগ দেয়া হচ্ছে।
৪ অক্টোবর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দর্জি প্রশিক্ষণ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

বিশেষ করে ক্রিকেটে এবার বাংলাদেশের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ হয়ে শেষ করতে হয়েছে লিটন দাসদের।
৪ অক্টোবর, ২০২৬

রাবিতে দেশের প্রথম পেপারলেস এক্সাম সিস্টেম অনুষ্ঠিত হয়েছে। ভিসি জানান, পর্যায়ক্রমে অন্য বিভাগকেও এ ব্যবস্থার সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের মাধ্যমে একক ও ঐক্যবদ্ধভাবে গঠিত দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ও সমর্থনে সাংবাদিক খাদেমুল ইসলামকে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন ও বিভাগ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে।
৪ অক্টোবর, ২০২৬

ইরাক থেকে দখলদার মার্কিন সেনা প্রত্যাহারকে দেশটির জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা সুসংহত করার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে এসব আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।
৪ অক্টোবর, ২০২৬

বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি ও লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপে দাফতরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করছে।
৪ অক্টোবর, ২০২৬

পরীক্ষার সময়সূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ২১ জানুয়ারি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।
৪ অক্টোবর, ২০২৬

ইরানে পারমাণবিক পর্যবেক্ষকদের ফেরা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি
৪ অক্টোবর, ২০২৬

ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে দেশটি। মার্কিন ও ইসরাইলি বাহিনীর মোকাবেলার জন্য সাধারণ নাগরিকদের প্রস্তুত করাই এর লক্ষ্য। শনিবার (৩ অক্টোবর) রাজধানী তেহরানে প্রশিক্ষণকেন্দ্রটি চালু করা হয়।
৪ অক্টোবর, ২০২৬

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সপ্তাহে স্বীকার করেছেন যে, তিনি এমন একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা একসময় ছিল সম্পূর্ণ অকল্পনীয়- যুক্তরাষ্ট্রের কানাডা আক্রমণ।
৪ অক্টোবর, ২০২৬

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার মেয়েকে সাথে নিয়ে এমন একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকি করেছেন, যেটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড শনিবার (৩ অক্টোবর) জানিয়েছে, বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়া একটি মেডিক্যাল পরিবহন বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে বিমানে থাকা ছয় আরোহীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
৪ অক্টোবর, ২০২৬


