সাংবাদিক
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা খাদেমুল ইসলাম। নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম।  

Advertisement

শনিবার (৩ অক্টোবর) পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে নবগঠিত প্রেস ক্লাব সভাপতি মো: আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আ: রাজ্জাক মিকাসহ সকল সদস্যের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 

তিনি ইতোপূর্বে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের পাঁচবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের মাধ্যমে একক ও ঐক্যবদ্ধভাবে গঠিত দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ও সমর্থনে সাংবাদিক খাদেমুল ইসলামকে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। 

উল্লেখ্য দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিক মহলে নানা সমস্যা বিরাজ ও একাধিক সাংবাদিক সংগঠন গঠিত হয়েছিল। সব সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে একক ও ঐক্যবদ্ধ দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব গঠিত হয়েছে।