বাকেই,ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, পারমাণবিক, পর্যবেক্ষক, সিদ্ধান্ত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। সংগৃহীত

ইরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ফিরে আসার বিষয়ে দেশটির শীর্ষ পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Advertisement

রোববার (৪ অক্টোবর) আল জাজিরা জানায়, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে আগের প্রস্তাবগুলোর মতোই বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। তিনি বলেন, মার্কিন প্রস্তাবে মূলত ইরানের পরমাণু কর্মসূচিকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। অন্যদিকে তেহরান চায় আগে হরমুজ প্রণালী খোলার বিষয়টি নিয়ে আলোচনা হোক।

ইসমাইল বাকেই আরো বলেন, শান্তি প্রক্রিয়া থমকে থাকার মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতা ও ঘন ঘন অবস্থান বদল।

যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য আর বারবার দাবি পরিবর্তনের কারণেই এই অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বাকেই জানান, এটি কেবল ইরানের একার সমস্যা নয়। যুক্তরাষ্ট্রের সাথে লেনদেন বা আলোচনায় থাকা সব দেশকেই এই অনিশ্চয়তায় পড়তে হচ্ছে এবং তারা প্রকাশ্যে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছে।