লোড হচ্ছে...
সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া, যুক্তরাজ্য ও সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
৩ দিন আগে

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষ তাদের বক্তব্য ও যুক্তি তুলে ধরবে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে মামলার রায় ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছেছে।
৩ দিন আগে

একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
৩ দিন আগে

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমনকে আটক করেন।
৩ দিন আগে

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।
৩ দিন আগে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।
৩ দিন আগে

ফাঁস হওয়া তথ্য : ইউক্রেন লড়াইয়ে রুশ ১ হাজারের বেশি সেনার আত্মহত্যা
৩ দিন আগে

গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, ‘আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।’
৩ দিন আগে

আজকের সভার আলোচ্যসূচিতে দুইটি বিষয় রাখা হয়েছে। এগুলো হলো গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
৩ দিন আগে

ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ উপস্থিতির অভিযোগও উঠেছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
৩ দিন আগে

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।’
৩ দিন আগে

বার্তায় জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
৩ দিন আগে

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় কেন্দ্রটির প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।
৩ দিন আগে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখা (আইআরজিসি নেভি) সোমবার গভীর রাতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ দিন আগে

জার্মানির বাডেন-ভুর্টেমবার্গ ও স্যাক্সনি-আনহাল্টসহ বিভিন্ন অঞ্চলের শতাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি। তবে হুমকিগুলো বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছে পুলিশ এবং স্কুলগুলোতে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে।
৩ দিন আগে

স্পেনের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিপলস পার্টির নেতা আলবার্তো ফেইহো। পেদ্রো সানচেজের বিরোধিতা, ভক্সের সঙ্গে সম্ভাব্য জোট, অভিবাসন নীতি ও মধ্যপন্থী ভোট ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
৩ দিন আগে

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ এবং নিখোঁজ ৩০ জন। উদ্ধার অভিযান, এসির শর্টসার্কিটের প্রাথমিক ধারণা ও ডিএনএ শনাক্তকরণ প্রক্রিয়াসহ বিস্তারিত সর্বশেষ সংবাদ জানুন।
৩ দিন আগে

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর।
৩ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে করণীয় বা কৌশল নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন রাজনৈতিক বিশ্লেষকসহ খোদ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ কেন্দ্রিক কৌশল কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তাদের কেউ মনে করেন, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার একদল মনে করেন, পাল্টাপাল্টি পদক্ষেপ সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে এবং সে কারণে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী তারা।
৩ দিন আগে


