লোড হচ্ছে...
৫ আগস্টের আগে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহ আলম সৈকত তার ফেসবুক পোস্টে দাবি করেন, দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।
৪ দিন আগে

জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। জিয়াউল আহসানের গুম-খুনের এই মামলায় যুক্তি উপস্থাপনের প্রথম দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৪ দিন আগে

রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই।’
৪ দিন আগে

এনবিআর সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের আর্থিক লেনদেন অনুসন্ধানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।
৪ দিন আগে

‘আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সঙ্ঘাত উসকে দিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতায় জড়িত। এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে চাইছেন।’
৪ দিন আগে

এছাড়া ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধে কার্যকর ও স্থায়ী সাংবিধানিক আইন প্রণয়নের দাবি জানিয়েছে দলটি।
৫ দিন আগে

এম এ লতিফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
৫ দিন আগে

ফ্যাক্টওয়াচ জানায়, মিরপুর-১০ নম্বরে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানের একটি ভিডিওকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বলে প্রচার করা হয়েছে।
৫ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে অত্যন্ত তীক্ষ্ম ও কটাক্ষমূলক পোস্ট করেছেন এনসিপির...
৫ দিন আগে

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হাফিজুর রহমান সজিব। রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলীয় লোকজন নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৫ দিন আগে

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।’
৫ দিন আগে

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।
৫ দিন আগে

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর।
৫ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে করণীয় বা কৌশল নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন রাজনৈতিক বিশ্লেষকসহ খোদ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ কেন্দ্রিক কৌশল কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তাদের কেউ মনে করেন, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার একদল মনে করেন, পাল্টাপাল্টি পদক্ষেপ সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে এবং সে কারণে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী তারা।
৫ দিন আগে

ব্যাংক লুটেরাদের প্রভাব কাটিয়ে উঠতে পারছে না দেশের ব্যাংকিং খাত। এককালীন ঋণমুক্তির সুবিধা, সুদ মওকুফ, ঋণ পুনঃতফসিল এবং দীর্ঘমেয়াদি ঋণ নবায়নের মতো নীতিসহায়তার পরও খেলাপি ঋণের স্রোত থামছে না; বরং এসব সুবিধার বেড়াজাল ভেঙে আবারো বাড়ছে অনাদায়ী ঋণের পাহাড়। এর সাথে যুক্ত হয়েছে আগের সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ব্যাংক দখলের অভিযোগে গড়ে ওঠা ঋণ লুটের সংস্কৃতি। ফলে ব্যাংকিং খাতের সঙ্কট এখন আর শুধু ঋণ আদায়ের দুর্বলতায় সীমাবদ্ধ নেই; এটি ব্যাংক পরিচালনায় সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠেছে।
৫ দিন আগে

মিরসরাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিরসরাই পৌর কমিটির নেতা মো: জহির উদ্দিন ওরফে জহির কমিশনারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৬ দিন আগে

আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। আগামী ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার লক্ষ্যে তারা প্রস্তুত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
৬ দিন আগে

‘জুলাইয়ে ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়েছেন শেখ হাসিনা কিন্তু তার বীভৎস চরিত্রে পরিবর্তন আনেননি। তিনি বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও বাড়িতে আগুন দিচ্ছেন। রক্ত খাওয়ার নেশা এখনো সে ভুলে যাননি।’
৬ দিন আগে

দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িতদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।
৬ দিন আগে

এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
৬ দিন আগে


