
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বলে অপপ্রচার চালানোর ঘটনা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, মিরপুর-১০ নম্বরে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানের একটি ভিডিওকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বলে প্রচার করা হয়েছে।
প্রকৃতপক্ষে, ভিডিওটি সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয়। এটি মিরপুর-১০ নম্বরে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানের সময় ধারণ করা।
দেশে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার ঠেকাতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন তথ্য যাচাইকারী সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









