লোড হচ্ছে...
আমুসহ ৭ নেতার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল রাজপথে তখন রক্তের দাগ। এক দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ, অন্য দিকে রাষ্ট্রীয় বাহিনীর প্রাণঘাতী...
১১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টগুলোর কার্যক্রমগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করতে হবে। একইসাথে সীমান্ত ব্যবস্থাপনাকে কেবল প্রযুক্তিনির্ভর না করে মানবিক অধিকার ও সুরক্ষার প্রতি সংবেদনশীল এবং পেশাদার মানদণ্ডে উন্নীত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
১২ দিন আগে

নিজের ওপর নির্যাতন ও হুমকির বিবরণ দিতে গিয়ে সায়েম বলেন, ‘আন্দোলনের সময় তাকে আটক করতে ডিবি পুলিশ তার বাড়িতে গিয়েছিল। তার বাড়ির একটি দেয়াল গুলি করে ঝাঁঝরা করে দেয়া হয়। তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছিল।’
১৩ দিন আগে

‘সাইমুম রেজার বিদেশ ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে তিনি কোথায় যাচ্ছেন বা যাবেন না, সে বিষয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের কিছু করার নেই।’
১৩ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় বিদেশী আইনজীবী নিয়োগের বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে প্রসিকিউটর...
১৩ দিন আগে

নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে ৪৫ বছর বয়সী ময়না রাণী নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৩ দিন আগে

ভার্চুয়ালি যুক্ত হয়ে জিয়াউল আহসানও বলেন, তদন্ত কর্মকর্তা কোনো তথ্য ডায়েরিতে লিখে থাকলে তার তারিখ উল্লেখ থাকার কথা। তিনি সেই তারিখ জানতে চাচ্ছেন। এ সময় নাজনীন নাহার বলেন, ‘আমি জানি, এই আদালতে কী হবে।’ এরপরই প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম রোল ৫৩ প্রয়োগের কথা বলেন। জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘আমার মনে হয়, রোল ৫৩ অ্যাপলাই করার সময় এখনো আসেনি।’
১৪ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
১৪ দিন আগে

নড়াইলে আকর্ষণীয় ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন প্রতারণা ও জুয়া খেলার অভিযোগে ডিবি পুলিশ শনিবার গভীর রাতে ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ও ১৯টি সিম জব্দ করা হয়েছে।
১৫ দিন আগে

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৩০ অক্টোবর) বাইন্যান্সে জানিয়েছে, ‘জটিল ধরনের এ হামলায়’ প্রায় ৬৩০ কোটি ডলারের তহবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৬ দিন আগে

রাজধানীর উত্তরায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা, টাকা ও অস্ত্র হেফাজতে নিয়ে হামলাকারীদের গ্রেফতার অভিযান শুরু করেছে।
১৭ দিন আগে

ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
১৭ দিন আগে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে আটক করেছি।’
১৭ দিন আগে

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধা জালেমন বেগম হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় প্রধান আসামি শাহ আলমকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে ক্লুলেস এ চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যার রহস্য উন্মোচিত হয়।
১৮ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদন্ড ও তিনজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন...
১৮ দিন আগে

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা হামলার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগরী উত্তরের সমাবেশে বক্তারা এ বিচার সুনিশ্চিত করার আহ্বান জানান।
১৯ দিন আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় মানিক পশারীকে আওয়ামী লীগ সরকার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত করেছিল বলে তার পরিবার ও পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। সম্প্রতি তার মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
১৯ দিন আগে

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যা মামলার এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ দিন আগে

গাজীপুরে কওমি মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো: ফারুক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো: হাবিবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
২০ দিন আগে

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মানিক পশারীর মৃত্যুর পর তার দাফন নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো সাক্ষাৎকারে মানিক পশারীর ছোট ভাই চাঁন মিয়া পশারীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০ দিন আগে


