তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৪ জন
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৪ জন। সংগৃহীত
ads

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানায় ১২ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দু’জন ও হাতিরঝিল থানায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস