ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছবি: সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ও লেনদেন বেড়েছে। একইসাথে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে বুধবার (১৬ সেপ্টেম্বর) মোট ৩৮৬টি কোম্পানির ১৯ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৩৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫৫৬ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯৫৮ টাকা। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৯৪ দশমিক ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ৯২ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক পাঁচ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টির শেয়ারের দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৫৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো শার্প ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, এনভয় টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন, আইডিএলসি ফাইন্যান্স, সানলাইফ অ্যালায়েন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো-ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্ট, আল-হাজ টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনার্জিপ্যাক স্পিনিং, সমতা লেদার, সিলকো ফার্মাসিউটিক্যালস, রহিম টেক্সটাইল, বাংলাদেশ অটোকারস, অগ্নি সিস্টেমস এবং খান ব্রাদার্স। দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হলো বিডি থাই ফুড, সেনা ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্সিয়াল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। সূত্র : বাসস