
যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে নিউইয়র্কে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে। পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
আল জাজিরা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জানায়, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা, মধ্যপ্রাচ্যবিষয়ক একজন কর্মকর্তা ও একজন ইরানি কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন তেহরানের সাথে যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ ওয়াশিংটনের বিবেচনায় গুরুত্বপূর্ণ যেসব বিষয় এখনো অমীমাংসিত, সেগুলোও আলোচনায় আনতে চায়।
ওয়াশিংটন হরমুজ প্রণালী নিয়ে প্রথমে শুধু একটি অন্তর্বর্তী সমঝোতা করে পরে পারমাণবিক আলোচনা শুরু করতে আগ্রহী নয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে, ইরান সাত দিনের একটি ব্যবস্থা প্রস্তাব করেছে। এর আওতায় হরমুজ প্রণালী আবার খুলে দেয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের আটকে থাকা অর্থ ছাড় করা শুরু করবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে আলাদাভাবে, পরে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








