ঢাকার গণপরিবহন, গণপরিবহন ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রী তারেক রহমান, গণপরিবহন বৈঠক, সড়ক নিরাপত্তা, গণপরিবহনে বিশৃঙ্খলা, বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। সংগৃহীত

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।