সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ads

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খান তার পোস্টে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি ভিডিও যুক্ত করে দেন।

আরো পড়ুন : হাসিনা বাংলাদেশকে আর কিছুই দিতে পারবেন না : মহিলা লীগ নেত্রী

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সাথে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছে এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যতো ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

রাশেদ খান আরো লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছে, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই... পরবর্তীতে আরেক জায়গায় বলেছে, সুযোগ পেলে যাবো! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটি বারের জন্যও স্পষ্ট করে বলেনি! এরমধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন। 

তিনি লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারো অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধে ধরন বুঝিয়ে দিয়েছে।