
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে।
অধিদফতর আরো জানিয়েছে, মারা যাওয়া দু’জনই ঢাকা বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









