নিহত, ছাত্রদল, নেতা,
নিহত নেতা খালেদ মাসুদ (২৬)। নয়া দিগন্ত
ads

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে অভিনব কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া প্রতারককে খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছাত্রদল নেতা খালেদ মাসুদ (২৬)। 

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

নিহত খালেদ মাসুদ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

যেভাবে ঘটে প্রতারণা

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের মোটরসাইকেলটি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছিলেন খালেদ মাসুদ। এই সুযোগে শুক্রবার সন্ধ্যায় ক্রেতা পরিচয়ে এক প্রতারক মোটরসাইকেলটি দেখতে আসে এবং সেটি চালিয়ে দেখার আগ্রহ প্রকাশ করে। ওই সময় খালেদ তার এক ছোট ভাইকে সাথে দিয়ে গাড়িটি ওই ব্যক্তির কাছে দেন।

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

মোটরসাইকেল নিয়ে কিছুটা এগোনোর পর প্রতারক কৌশলে প্যান্টের পকেট থেকে একটি ছোট বাটন ফোন মাটিতে ফেলে দেয় এবং সেটি তুলে দেয়ার জন্য খালেদের ছোট ভাইকে অনুরোধ করে। তিনি মোটরসাইকেল থেকে নেমে ফোনটি তুলতে গেলে সেই সুযোগে প্রতারক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ধাওয়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

মোটরসাইকেল নিয়ে প্রতারকের চম্পট দেয়ার খবর পেয়ে খালেদ মাসুদ দ্রুত এক বন্ধুর মোটরসাইকেলে করে তাকে ধরতে বের হন। পথে গোলাপগঞ্জ পৌর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে খালেদ গুরুতর আঘাত পান।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশি বক্তব্য

খালেদ মাসুদের মৃত্যুর বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী নিশ্চিত করেছেন। তবে মোটরসাইকেল নিয়ে প্রতারকের পালিয়ে যাওয়ার ঘটনাটি তার জানা নেই বলে জানিয়েছেন তিনি।