
ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তিনি মন্তব্য করেছেন যে, বাংলাদেশেকে আর কিছুই দিতে পারবেন না শেখ হাসিনা।
মাহমুদা বেগম কৃকের একটি অডিও কলের রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে অন্য এক নারীর সাথে কথা বলছিলেন তিনি। এ সময়ই কৃক এ মন্তব্য করেন।
আরো পড়ুন : দিল্লি হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে ঢাকা
কৃক বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পায় নাই। শেখ হাসিনার আমাকে দেয়ার-নেয়ার কিছু নাই ও আমার জন্য কিছু করতে পারবে না। তাই আমাকে যদি ইনসাল্ট করে আমিও তাকে ছেড়ে দেবো না। আমি কিছু মনে করি না এখন’।
মোবাইলের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক আরো বলেন, ‘আমি যে বেঁচে আছি এই তো বেশি। কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা। আমরাও এ দলটি বানিয়েছি—এটা আমাদেরও দল। উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে।’
মহিলা লীগের এই নেত্রী বলেন, ‘আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সাথে যোগাযোগ রাখি। উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন—বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন?’
তবে মাহমুদা বেগম কৃকের অডিও কলটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি নয়া দিগন্ত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









