ঢাকায় আওয়ামী লীগের ৭১ জন নেতাকর্মী আটক, গান পাউডার উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলটির লোগো। প্রতীকী ছবি

ঢাকায় আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দুঃসংবাদ দিয়েছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন: বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি

এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে ওই গান পাউডার সংগ্রহ করা হয়েছিল।

আরো পড়ুন: সহিংসতায় জড়িত আ’লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

শিগগিরই আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।