ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো
ads

প্রযুক্তি ডেস্ক 
ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। 
ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সাথে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে। 
৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটিতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসরসহ ১৬ গিগাবাইট র‌্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, ফলে একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। লুনা হোয়াইট ও টাইটানিয়াম  রঙে বাজারে আসা ফোনটির দাম দুই লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।