ওয়াশিংটনের চাপে ওপেক জোট ভাঙার শঙ্কা
ads

রয়টার্স
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ছাড়ার বিষয়টি বিবেচনা করতে ভেনিজুয়েলা ও ইরাককে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সময়ে ভেনিজুয়েলাকে ওপেকের বার্ষিক সদস্যপদ ফি পরিশোধেও বাধা দেয়া হয়। সংশ্লিষ্ট ১০টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে এই দু’টি দেশকে লক্ষ্য করে নেয়া পদক্ষেপগুলোর বিষয়ে আগে কোনো খবর জানা যায়নি। কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে রাখার অভিযোগে ওপেকের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই সোচ্চার ট্রাম্প। সংশ্লিষ্টদের মতে, তখন মার্কিন কর্মকর্তারা দুই দেশকে তেল উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে উৎসাহ দিচ্ছিলেন এবং ওপেকের উৎপাদনসীমা এসব উদ্যোগে বাধা হতে পারে বলে আশঙ্কা করছিলেন। ভেনিজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ এতটাই তীব্র হয়েছিল যে গত গ্রীষ্মে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হস্তক্ষেপ করতে হয়। তার উদ্যোগেই ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আর চাপ না দিতে রাজি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দু’জন ব্যক্তি।