সৌদির তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা
ads

আলজাজিরা 
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান শহরের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং বিভিন্ন দেশের আরো কয়েকজন কর্মী আহত হয়েছেন। এ হামলার পর শোধনাগারে আগুন লাগে এবং কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তি নেপালের নাগরিক এবং আহতরা বিভিন্ন দেশের কর্মী, যাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। হামলার পরপরই জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ ও স্থাপনার নিরাপত্তা যাচাই শুরু করে। সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে হামলার দায় কারা নিয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে এর আগে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা শোধনাগারটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই হামলার আগে জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল সৌদির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এর এক দিন আগে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরা এবং লোহিত সাগরের জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল হাউছিরা।