
এএফপি
হাতে ভদকা কিংবা বিয়ারের বোতল। রাজধানী বাঙ্গুইয়ের রাশিয়া পরিচালিত ‘মস্কো’ নামে একটি পানশালায় বসে ফুটবল খেলা দেখছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের তরুণেরা। পানশালার কিছু বোতলে স্থানীয় ভাষা সাঙ্গোতে লেখা রয়েছে, ‘রাশিয়ার প্রযুক্তিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তৈরি’।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশটি রাশিয়ার আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের অন্যতম শেষ শক্ত ঘাঁটি। একসময় প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে পরিচালিত হতো এই বাহিনী। আফ্রিকার অন্যান্য দেশে ধীরে ধীরে ওয়াগনারের জায়গা নিচ্ছে ‘আফ্রিকা কোর’। এই বাহিনী সরাসরি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। রাজধানী বাঙ্গুইয়ের রাস্তায় প্রায়ই রাশিয়ার সেনা ইউনিফর্ম পরা লোকজনকে দেখা যায়। তাদের মুখ ঢাকা থাকে, কোমরে থাকে অস্ত্র। রেস্তোরাঁ ও সুপারমার্কেটের সামনে তাদের সামরিক ছদ্মবেশী যানবাহন সহজেই চোখে পড়ে। এসব গাড়ি এতটাই পরিচিত যে রাস্তায় অন্য গাড়িগুলো দ্রুত সরে গিয়ে তাদের চলাচলের পথ করে দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









