খুলনায় গুলিতে যুবক আহত

 খুলনা ব্যুরো
খুলনায় গত শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছে। নগরীর টুটপাড়া আমতলা মোড় এলাকায় তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ বিশাল টুটপাড়ার দারোগা বস্তি এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে। এ ঘটনার ১৫ দিন আগেও বিশাল হামলার শিকার হয়েছিল।
পুলিশ জানায়, রাত ২টার দিকে শেখ বিশাল টুটপাড়া আমতলা মোড়ের মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। সে পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Advertisement