১১৫ ধাপ এগোলেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
সর্বশেষ সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৪২ রানের হার না মানা এক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় ইনিংসে খেলেন ৮২ রানের ইনিংস। সেই সুবাদে এবার র‌্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন বর্তমানে ৬০ নম্বরে রয়েছেন হৃদয়। এ ছাড়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছয় ধাপ এগিয়ে রয়েছেন ৩২তম স্থানে। টেস্টে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ব্যাটিংয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং অলরাউন্ডারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন শীর্ষস্থান অক্ষত রেখেছেন। 
বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২ নম্বরে রয়েছেন। এ ছাড়া কাভেম হজ এগিয়েছেন ১২ ধাপ, আছেন ৫২তম স্থানে। আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ ছয় ধাপ এগিয়ে রয়েছেন ৭ম স্থানে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে যে কোনো ক্যাটাগরিতে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে সেরা দলে জায়গা পাওয়ার ইতিহাস গড়লেন রহমত।

Advertisement