
ক্রীড়া প্রতিবেদক
কোচ টমাস ডুলি বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পরপর থেকেই হামজা চৌধুরীকে অধিনায়ক করার পক্ষে ছিলেন। এর পরও তিনি জামাল ভূঁইয়ারে সরিয়ে তপু বর্মণকে এবারের সাফে লাল-সবুজদের নেতৃত্ব দেন। তবে কপাল মন্দ এই স্টপার ব্যাকের। ভুটানের বিপক্ষে ম্যাচে নামার আগে আবার ইনজুরিতে পড়ার পর তিনি আর খেলতে পারেননি। ফলে তখন জামালকে নেতৃত্ব দিয়েই দল মাঠে নামান কোচ ডুলি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জামালকে একাদশেই রাখেননি কোচ। আর তপু বর্মণ ২৩ জনের মধ্যেও নেই। তাই শেষ পর্যন্ত হামজা চৌধুরীকে অধিনায়কত্বের আর্মব্যান্ড দেন কোচ। ফলে লাল-সবুজ জার্সিতে ১১ ম্যাচ খেলেই নেতৃত্ব পেলেন হামজা। ফলে জামালের পর দ্বিতীয় প্রবাসী হিসেবে বাংলাদেশ দলের নেতৃত্ব পেলেন হামজা।
কাল সাফ ফুটবলের এই ম্যাচে কোচ ডুলি একাদশে তিন পরিবর্তন আনেন। আগের ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে রাখা হয়নি ২৩ জনে। তার জায়গায় একাদশে আসের ভুটানের বিপক্ষে জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। ফয়সাল আহমেদ ফাহিদের বদলে নামেন ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ। আর জামালের বদলে হামজা চৌধুরী। ভুটানের বিপক্ষে হামজা খেলতে পারেননি ইংল্যান্ড থেকে আসতে না পারায়। ফিফা উইন্ডোতে বাংলাদেশ-ভুটান ম্যাচ পড়েনি। তাই তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড ছাড়েনি ওই ম্যাচের সময়। তার মতো ফারহান আলী ওয়াহিদও গত ম্যাচের সময় দেশে ছিলেন না।
কাল বাংলাদেশ দলে সাতজন প্রবাসী খেলোয়াড় নিয়ে মাঠে নামে। সাইড বেঞ্চে ছিলেন জাপান প্রবাসী সুকি ইতোফুসা ও জামাল ভূঁইয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








