ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচন আজ

নয়া দিগন্ত ডেস্ক
 বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের দ্বি-বার্ষিক নির্বাচন আজ। ২০২৭-২০২৮ মেয়াদের এ নির্বাচন দেশব্যাপী ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৩৪ হাজার ৮২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ২২ হাজার ৩৯৭ জন ভোটার। ঢাকা কেন্দ্রের ভোট গ্রহণ হবে শাহবাগের রমনা এলাকার আইইবি সদর দফতরে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টায় আর শেষ হবে বিকেল ৫টায়। একইভাবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ ১৭টি কেন্দ্র ও অন্যান্য উপকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   

Advertisement