সাফের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
আসিয়ান কাপে ব্যর্থতা নিয়েই সাফে খেলতে নামবে বাংলাদেশ। তবে সাফে যেন ভালো করা যায় সে জন্য এখনই সতর্ক বাফুফে। এ জন্য গতকাল ন্যাশনাল টিমস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আসিয়ান কাপে ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল জানান, আসিয়ান কাপের ব্যর্থতা এবং দুই খেলোয়াড়কে নিয়ে অভিযোগ এ নিয়ে আমি সবার সাথে কথা বলব। তিনি জানান ২৫ অক্টোবর ক্যাম্প শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আর সাফের আগে বাংলাদেশ দলকে আরেকবার পরীক্ষা করার জন্য একটি আন অফিসিয়ালি ম্যাচ খেলানো হবে। সে সাথে সাফে ভিএআর প্রয়োগের জন্য সাফকে অনুরোধ করা হবে। আরো জানান এখন থেকে প্রতি ফিফা উইন্ডোতে সিনিয়র জাতীয় দলের সাথে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলও ম্যাচ খেলবে। আর যুক্তরাজ্যে প্রবাসী অনূর্ধ্ব-১৪-ও অনূর্ধ্ব-১৭দের নিয়ে টুর্নামেন্ট করা হবে নতুন খেলোয়াড় খোঁজার জন্য।

Advertisement