পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলের বীমাদাবির চেক হস্তান্তর


দ্রুত বীমাদাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত ৯ অক্টোবর পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নারায়ণগঞ্জ অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবির চার কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকার চেক নারায়ণগঞ্জ কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো: খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া,  নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মো: মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি।

Advertisement