
বরিশাল বিভাগে একমাত্র পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কুপন ক্যান্টিন পাইলটিং চালু করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডিজি সাহিনা ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ করিম।
ক্যান্টিনে রাখা খাবার কুপন বা টোকেনের মাধ্যমে সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। তবে ডিম, কলা, রুটি, বাদাম, খেজুর ও কিশমিশ শিশুদের পছন্দ অনুযায়ী পরিবেশন করা হবে।
জানা গেছে, গলাচিপার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ২১২ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো: রাউফুল ইসলাম জানায়, টোকেনের মাধ্যমে এ ধরনের ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করতে পেরে বিদ্যালয়ের সব শিক্ষার্থী অত্যন্ত খুশি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগির, সহকারী শিক্ষা অফিসার রিপন কুমার দাস, মজনু মোল্লা, মো: অলিউল ইসলাম, এসএমসি সভাপতি সোলায়মান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রনি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা ইসলামসহ অন্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, সারাদেশে এ ধরনের আটটি বিদ্যালয়ে মিড-ডে মিল কুপন ক্যান্টিন পাইলটিং কার্যক্রম চালু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








